২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন আমান

ব্যবসায়ী ওসমান গণি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমানউল্লাহ আমান। এ বিএনপি নেতার আবেদনে ঢাকা মহানগর জজ এএনএম বশির উল্লাহ বুধবার জামিনের আদেশ দেন। আমানকে গত ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ওসমান গণি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমানউল্লাহ আমান। এ বিএনপি নেতার আবেদনে ঢাকা মহানগর জজ এএনএম বশির উল্লাহ বুধবার জামিনের আদেশ দেন। আদালতে আমানের জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেসবাহ। অ্যাডভোকেট মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার মধ্যে শুধু একজন আমানের কথা বলেছে। কিন্তু ওই স্বীকারোক্তি দানকারী আতাউর রহমানও তার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। "এছাড়া আমান অসুস্থ। এ সব বিবেচনায় নিয়েই আদালত আমানউল্লাহর জামিন মঞ্জুর করেছেন।" বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানকে গত ২৯ সেপ্টেম্বর জিয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সেদিনই সিঙ্গাপুর থেকে ফেরেন। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওসমান গণির অভিযোগ, হত্যার উদ্দেশ্যে গত ২৯ মে তার ওপর হামলা হয়। আর ওই হামলার মদদদাতা হচ্ছেন আমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ডাকসু ভিপি) আমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৩৬ ঘ.