মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হাকে মুন্সীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একাংশ।
শুক্রবার বিকেলে শহরের সুপার মার্কেট এলাকার বিএনপির কার্যালয়ের সামনে শহর বিএনপির সাবেক সভাপতি শাজাহান শিকদারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করে দলের এই অংশটি মিজানুর রহমান সিনহাকে অবাঞ্ছিত ঘোষণা করে।
এর প্রতিক্রিয়ায় মিজানুর রহমান সিন্্হা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "আমি সেখানে (মুন্সীগঞ্জ) যাবই। আমি এমন কোনো কর্মকাণ্ড করিনি যে কোথাও যেতে বাধা আসবে। আমাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না।"
তিনি জানান, শনিবার সকাল ১০টায় শহর বিএনপি কার্যালয়ে জেলার আহ্বায়ক কমিটির সভা হবে। এছাড়া বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হবে।
আহ্বায়ক কমিটি থেকে সিরাজুল ইসলাম ও শমসের আলম ভূঁইয়াকে বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির এই অংশটি শাজাহান শিকদারের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টায় শহরে মিছিল করে।
মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- শাজাহান শিকদার, গুলজার হোসেন ও সুমন মিয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজের সাবেক সহসভাপতি ছাত্রদল নেতা কাজী বিপ্ল
bdnews24