ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কাউন্সিলের বিষয়ে আলোচনা করতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসেছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করছেন।"
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/২১৪৮ ঘ.
bdnews24