২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই কথা বলতে চাচ্ছেন না জলিল

কর ফাঁকির মামলা ও খানিকবাদেই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনই কথা বলতে চান না আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলা ও খানিকবাদেই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনই কথা বলতে চান না আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকার জজ আদালতে জলিলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে মামলাটি দায়ের করে। বিকেলে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে অপারগতা পোষণ করেন। জলিলের বাসার সহকারী কামরুল জানিয়েছেন, তিনি এ বিষয়ে এখনই কোনও কথা বলতে চাচ্ছেন না বলে তাকে বলেছেন। আওয়ামী লীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক জলিল গতমাসে যুক্তরাজ্যে এক সাক্ষাৎকারে দল, সরকার ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলেন। অবশ্য তিনি এজন্য দুঃখও প্রকাশ করেন। এরপর দেশে ফিরলে তাকে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে 'ভারসাম্যহীন' জলিলের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক কোনও ধরনের ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। এরপর বৃহস্পতিবার তার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি কর হয়। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসএইচ/১৯৩৪ ঘ.