২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সবুজ মমিন তালুকদার বুধবার ভোররাতে শহরের কুমারশীলের মোড়ে গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সবুজ মমিন তালুকদার বুধবার ভোররাতে শহরের কুমারশীলের মোড়ে গুলিবিদ্ধ হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ সাংবাদিকদের জানান, সবুজকে লক্ষ করে তিন রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি তার ডান হাতে লাগে। গুলির পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সবুজকে আঘাত করে বলেও তিনি জানান। আহত ছাত্রলীগ নেতাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি হামিদ বলেন, "অন্তর্দলীয় কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান রিপন সাংবাদিকদের বলেন, পূর্ব শত্র"তার জের ধরেই সবুজের ওপর হামলা হয়েছে। সবুজ নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও জানান রিপন। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গত এক মাসে আরও দুজন ছাত্রলীগ নেতা আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.