ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সমুদ্রসীমা বিরোধ নিরসনে জাতিসংঘের সালিস-নিষ্পত্তি আদালতে (আরবিট্রেশন ট্রাইব্যুনাল) ভারত ও মিয়ানমারের সঙ্গে বিজয়ী হতে যোগ্য ও অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
একই সঙ্গে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পের ক্ষতিকর প্রভাব খতিয়ে দেখতে 'নির্দলীয় ও নিরপেক্ষ' বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের আহবান জানিয়েছে তারা।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন।
তবে ঢাকা ইতোমধ্যে ব্রিটিশ আইনজীবী ভন লুই এ জন্য নিয়োগ দিয়েছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানান। একই সঙ্গে তিনি জানান, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনে জাতিসংঘের সালিস-নিষ্পত্তি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিএনপি মহাসচিব দেলোয়ার বলেন, "সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘের সালিস-নিষ্পত্তি আদালতের সালিসে ভালোভাবে লোক নিয়োগ করে আমাদের জেতার আপ্রাণ চেষ্টা করতে হবে। এ ব্যাপারে সরকারকে এখন থেকে কাজ করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরই দেখতে হবে। বন্ধু রাষ্ট্র তাদের স্বার্থই দেখবে- আমাদের নয়।"
গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মতানৈক্য রয়েছে। স
bdnews24