চাঁদপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে জাতিসংঘে নালিশ জানানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ অবসান জরুরি হয়ে পড়েছে।
শনিবার চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দীপু মনি বলেন, "আমাদের সীমিত সম্পদের সদ্ব্যবহার ও উন্নয়ন পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য সমুদ্র থেকে খনিজ সম্পদ আহরণ করতে হবে। তাই ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিরসন জরুরি হয়ে পড়েছে।"
সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনে জাতিসংঘের সালিস-নিষ্পত্তি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে গত বৃহস্পতিবার সরকার জানায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এ জন্য আমরা আরবিট্রেশনে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দুই দেশের রাষ্ট্রদূতের কাছে নোটিফিকেশন দিয়েছি। সেই নোটিফিকেশনের কনভেনশন অনুযায়ী এখন সমস্যার সমাধান হবে।"
গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মতানৈক্য। স
bdnews24