২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবক্ষে অনুসন্ধানের পক্ষে বিএনপি, তবে শর্ত প্রকাশের দাবি

বিদেশী কোম্পানির সঙ্গে সমুদ্রবক্ষের তিনটি ব্লকে প্রস্তাবিত তেল গ্যাস অনুসন্ধান চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে 'সব বাধা অতিক্রম করে' গ্যাস উত্তোলন করার সংকল্প ব্যক্ত করার পরদিন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার তার দলের এ অবস্থান জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিদেশী কোম্পানির সঙ্গে সমুদ্রবক্ষের তিনটি ব্লকে প্রস্তাবিত তেল গ্যাস অনুসন্ধান চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে 'সব বাধা অতিক্রম করে' গ্যাস উত্তোলন করার সংকল্প ব্যক্ত করার পরদিন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার তার দলের এ অবস্থান জানালেন। তবে বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানিকে দেওয়া শর্ত জনসমক্ষে প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। দেলোয়ার সাংবাদিকদের বলেন, ''আমরা গ্যাস উত্তোলনের বিরোধী নই। অবশ্যই গ্যাস উত্তোলন করে দেশের উন্নয়নে তা ব্যবহার করতে উদ্যোগ নিতে হবে।" "কিন্তু কোন কোন শর্তে বিদেশী কোম্পানির কাছে গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রস্তাবিত চুক্তির শর্তাবলী কি- এসব বিষয় দেশের জনগণকে আগে জানাতে হবে। ওই শর্তাবলী দেশের স্বার্থ সংরক্ষিত করছে কিনা, তা জানার অধিকার জনগণের রয়েছে।'' সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরা একমত। গ্যাস উত্তোলন করতে হবে। এর বিরুদ্ধে বিএনপি নয়।'' বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, "সমুদ্রে গ্যাস ব্লকগুলো থেকে আমরা নতুনভাবে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছি। অনেকে বাধা দিচ্ছে। তারা চায় না বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাক, দেশের উন্নয়ন হোক। আমরা সিসমিক সার্ভে করে নতুন নতুন গ্যাস ক্ষেত্র উদ্ভাবন করবো। "যত বাধা আসুক না কেনো দেশের উন্নয়নে যা করা দরকার আমরা তাই করবো। যে যত বাধা দিক না কেন আমরা গ্যাস উত্তোলন করবোই।" স