ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াজউদ্দিন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন তার উপদেষ্টা পরিষদের সদস্য নিয়োগ দেন।
রুহুল আলম চৌধুরী সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৮৩৯ ঘ.
bdnews24