ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৭ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সংসদ শাহজাহান খান।
বৃহস্পতিবার সংসদে মাগরিবের নামাজ বিরতির পর অধিবেশনের শুরুতেই শাহজাহান খান এ অভিযোগ করে বলেন, "স্পিকার তার বিদায়ী ভাষণে কিছু অসত্য কথা বলেছেন। তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ২৭ লাখ টাকা নিয়েছিলেন। এ টাকার হিসাব দিতে পারবেন না বলেই তিনি ন্যাম ভবন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বিক্রি করে দিচ্ছিলেন। আমরা আন্দোলন করে ন্যাম ভবন রক্ষা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/ডিডি/জিএনএ/ ২১৪১ ঘ.
bdnews24