২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনায়েতুর রহিম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম. ইনায়েতুর রহিম। বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৭২ সালের আইন কর্মকর্তা আদেশের ৩ ধারা অনুযায়ী এই নিয়োগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম. ইনায়েতুর রহিম। বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৭২ সালের আইন কর্মকর্তা আদেশের ৩ ধারা অনুযায়ী এই নিয়োগ দেন। বিকেল পাঁচটায় নিয়োগপত্র পাওয়ার পর নতুন অতিরিক্ত জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করব।" নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহিম বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। তিনি ২০০৫ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ১৯৯৭ সালে সমিতির সহ সম্পাদক নির্বাচিত হন। ইনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ও এল.এল.বি ডিগ্রি লাভের পর ১৯৮৬ সালে আইনজীবী হন। ১৯৮৯ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হন। ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ইনায়েতুর রহিম। ১৯৭৫ ও '৮২-পরবর্তী সামরিক শাসন ও স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এ আইনজীবী ১৯৮০ থেকে ১৯৮২ সালে দুবার রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯১৪ঘ.