চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেছেন, অর্থনৈতিক ইস্যুতে বিএনপির ভূমিকা সবসময় ইতিবাচক থাকবে।
তবে ট্রানজিট, সমুদ্রসীমা নির্ধারণ, যৌথ টাস্কফোর্স গঠন এবং পানির নায্য হিস্যা আদায়ে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত হলে বিএনপি আপোষ করবে না।
মওদুদ আহমেদ রোববার বিকেলে চট্টগ্রামে 'চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো' মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মওদুদ আহমদ অঙ্গীকার করেন তার দল সরকারের সব ভাল কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে 'জাতীয় স্বার্থ পরিপন্থী' সিদ্ধান্তকে প্রতিহত করা হবে।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পোষাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি-বিজিএমইএ তিনদিনব্যাপী এ মেলা আয়োজন করে।
বিজিএমইএ'র সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সংগঠনের প্রথম সহ-সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি শহীদুল ইসলাম ও কাপেক্সপো'০৯ এর মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ।
গত শুক্রবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ মেলার উদ্বোধন করেন।
সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, "সকল শিল্পখাতে হরতাল বন্ধ করার ব্যবস্থা রাখতে হবে। শিল্পায়ন ত্বরান্বিত করতে বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করবে।"
রুগ্ন শিল্প রক্ষায় সংসদে আইন হওয়া দরকার বলেও মত দেন তিনি।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেত দাবি করে তিনি বলেন, "এর পরও আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। সংসদে আমাদের দল সরকারের ভাল কাজের সমর্থন দেবে।"
তত্ত্বাবধায়ক সরকার বিগত দুই বছরে অর্থনীতির ভিত্তি বিনষ্ট করেছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। তার মতে, দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আরও দশ থেকে পনের বছর সময় লাগবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, "বিএনপি ক্ষমতায় থাকাকালে তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করেছে। আমরা রাজপথে আন্দোলনের সময় পোষাক শিল্প আন্দোলনের বাইরে থাকার নির্দেশ দিয়েছিলাম।"
২০১৩ সাল নাগাদ এ খাতের আয়কে ২৫ বিলিয়ন ডলারে উন্নীত করা বিজিএমইএর লক্ষ্য এ কথা জানিয়ে বিজিএমইএ'র সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ তা নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা, ব্যাংক ঋণের সুদের হার কমানো, বন্দর স
bdnews24