সম্পত্তির তথ্য গোপনের মামলা: মেয়র মহিউদ্দিনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহিত
আয়কর ফাঁকি ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় রোববার বিশেষ জজ আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আগামী ২৫ ও ২৭ ফেব্র"য়ারি মামলা দুটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
চট্টগ্র্মা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়কর ফাঁকি ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় রোববার বিশেষ জজ আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আগামী ২৫ ও ২৭ ফেব্র"য়ারি মামলা দুটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আয়কর ফাঁকির মামলাটিতে হাইকোর্টের ছয় সপ্তাহের স্থগিতাদেশ রয়েছে। এ কারণে বিচারক এস এম সোলায়মান মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী ২৫ ফেব্র"য়ারি।
সম্পত্তির তথ্য গোপনের মামলায় মেয়রের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। বিচারক আগামী ২৭ ফেব্র"য়ারি এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। তবে অসুস্থতা বিবেচনায় মেয়রকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।
২০০৭ সালের ৭ জুলাই চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক মহানগর দায়রা জজ আদালতে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়- মহিউদ্দিন চৌধুরী আয়কর বিবরণীতে এক কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এর বিপরীতে তিনি ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকার কর ফাঁকি দিয়েছেন।
ওই বছর ২ ডিসেম্বর মহিউদ্দিনের বিরুদ্ধে তিন কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকার সম্পত্তি গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পত্তির তথ্য গোপনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিনে মেয়রের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার আবেদন জানান। মেয়রের অসুস্থতা বিবেচনা করে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেন।
আইনজীবী জহিরুল জানান, আাদলত আগামী ২৭ ফেব্র"য়ারি মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০১৫ ঘ.
