ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) চুক্তি হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সরকারের সঙ্গে আলোচনা করে চুক্তির বিষয়টি সুরাহা করা হবে বলে তিনি জানান।
রোববার সচিবালয়ে বাণিজ্য এবং আইনমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক শেষে মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দু-দেশের মধ্যে বাণিজ্যচুক্তি, ট্যারিফ ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। টিফা চুক্তি হলে বাংলাদেশ ট্যারিফ হ্রাস ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা পাবে।"
টিফা চুক্তি নিয়ে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের আপত্তি রয়েছে
bdnews24