ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া ৬ জন প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করা হয়েছে।
শনিবার রাতে মন্ত্রী পরিষদ সচিব মো. আব্দুল আজিজ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দপ্তর বন্টনের বিষয়টি নিশ্চিত করেন।
এর মধ্যে সাংসদ শামসুল হক টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান গৃহায়ন ও গণপূর্ত, মো. মোতাহার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, জাহাঙ্গীর কবির নানক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় , অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/এসকে/২১৫৯ঘ.
bdnews24