২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৬ জন প্রতিমন্ত্রী হচ্ছেন

মন্ত্রিসভায় আরো ৬ জন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শনিবার সন্ধ্যায় নতুন ৬ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে নিশ্চিত করেছে মন্ত্রি পরিষদ বিভাগ ও বঙ্গভবনের উচ্চপদস্থ সূত্র। (নামের সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মন্ত্রিসভায় আরো ৬ জন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শনিবার সন্ধ্যায় নতুন ৬ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে নিশ্চিত করেছে মন্ত্রি পরিষদ বিভাগ ও বঙ্গভবনের উচ্চপদস্থ সূত্র। (নামের সংশোধনীসহ) রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। নতুন প্রতিমন্ত্রিরা হলেন শামসুল হক টুকু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাডভোকেট শাহজাহান মিয়া। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর গত ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর শপথ নেয় ৩২ সদস্যের মন্ত্রিসভা। প্রথম ঘোষিত মন্ত্রীসভায় দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আছে এমন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের একজনও ঠাঁই না পাওয়ায় তা ব্যাপক আলোচনার সূত্রপাত করে। অনেকের বিস্ময়ের পরিপ্রেক্ষিতে তখন বলা হয়েছিল অচিরেই নতুন মুখ যোগ হতে পারে। এখন পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৩ জন মন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন ৬ জন প্রতিমন্ত্রী যুক্ত হলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাড়াঁবে ৩৮ এ। এ মন্ত্রিসভার সদস্যদের অধিকাংশই নতুন। গত ৬ জানুয়ারি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, একে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, ডা. আফম রুহুল হক, দীপু মনি, আফছারুল আমীন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান, রমেশচন্দ্র সেন। মন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়