২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছর পর বসছে সংসদ অধিবেশন

দীর্ঘ আড়াই বছর পর রোববার জাতীয় সংসদের অধিবেশন বসছে। দীর্ঘ-প্রতীক্ষিত নবম সংসদের এ প্রথম অধিবেশন বসবে বিকাল ৩টায়। টানা দু বছরের জরুরি অবস্থার পর অনুষ্ঠিত নির্বাচনে গঠিত এ সংসদের সূচনার মাধ্যমে আরেকদফা পথ চলা শুরু হবে বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দীর্ঘ আড়াই বছর পর রোববার জাতীয় সংসদের অধিবেশন বসছে। দীর্ঘ-প্রতীক্ষিত নবম সংসদের এ প্রথম অধিবেশন বসবে বিকাল ৩টায়। টানা দু বছরের জরুরি অবস্থার পর অনুষ্ঠিত নির্বাচনে গঠিত এ সংসদের সূচনার মাধ্যমে আরেকদফা পথ চলা শুরু হবে বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের। সংসদ সচিব আশফাক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' নবম সংসদ অধিবেশনের সব প্রস্তুতি শেষ হয়েছে। অধিবেশনের উদ্বোধনী অধিবেশনসহ দিনের কর্মসূচিও চূড়ান্ত হয়েছে। সংসদ সদস্যদের কাছে কর্মসূচি দেওয়া হয়েছে।'' প্রধান দলগুলো নিকট অতীতের নিয়মে পরিণত হওয়া 'বয়কট সংস্কৃতিকে' বর্জন করে সংসদকে কার্যকর করার প্রতিশ্র"তি দেওয়ায় এবার জেগেছে নতুন প্রত্যাশা। অধিবেশনের সূচনাকে সামনে রেখে সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি রোববার দুপুরে নিজেদের সংসদীয় দলের সভা আহবান করেছে। দুপুর ২টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। অন্যদিকে বিএনপির সংসদীয় দলের সভা হবে দুপুর আড়াইটায় একই তলায় বিরোধী দলের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সংখ্যার হিসেবে দেশের ইতিহাসের বৃহত্তম সরকারি দল ও সবচেয়ে ক্ষুদ্র বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে নবম সংসদ। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ভাষণ দেবেন। ইতিমধ্যে উদ্বোধনী অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি অনুমোদন করেছেন বিদায়ী স্পিকার জমির উদ্দিন সরকার। বিদায়ী স্পিকারের সভাপতিত্বে কোরান পাঠের মধ্য দিয়ে বিকাল তিনটায় অধিবেশন শুরু হবে। এরপর স্পিকার স্বাগত বক্তব্য দেবেন। এর পর হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এরপর বিদায়ী ভাষণ দিয়ে জমির উদ্দিন সরকার অধিবেশন মূলতবি করবেন। কিছুক্ষণ মূলতবির পরই রাষ্ট্রপতির চেম্বারে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই নতুন স্পিকারের সভাপতিত্বে নবম সংসদের অধিবেশন বসবে। স্পিকার স্বাগত বক্তব্য দেবেন। সংসদ সদস্যরাও তাকে স্বাগত জানাবেন। এরপর পর্যায়ক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনাকারী সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ, সংসদ না থাকা অবস্থায় জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন এবং কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হবে। এসব কাজ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। তার ভাষণের পর সংসদের প্রধান হুইপের ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার মধ্য দিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সংসদকে আরো কার্যকর ও গণতান্ত্রিক করতে বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করার ঘোষণা দিয়েছিল। বিরোধীদলের সদস্যদের বিলম্বিত শপথ গ্রহণের সূত্রে এর বাস্ত