২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২টিতে বিএনপি ও ২টিতে জামায়াত নেতা জয়ী

পাঁচটি উপজেলার চারটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দু'টিতে বিএনপির এবং দু'টিতে জামায়াত নেতারা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 12:29 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি উপজেলার চারটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দু'টিতে বিএনপির এবং দু'টিতে জামায়াত নেতারা জয়ী হয়েছেন। ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আশরাফুল হক চুনু রিক্সা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯০০ ভোট। নাচোল উপজেলায় জামায়াত নেতা সিরাজুল ইসলাম ২৭ হাজার ৪৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেন পেয়েছেন ২২ হাজার ৫৮০ ভোট। গোমস্তাপুর উপজেলায় বিএনপির খুরশিদ আলম ৬৮ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম মোস্তফা পেয়েছেন ৬০ হাজার ৯১ ভোট। শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জাময়াত প্রার্থী কেরামত আলী পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামিল উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৮ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানা গেছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এফএফ/এমএসবি/১২৩০ ঘ.