নীলফামারী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ছয়টি উপজেলার সবকটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতারা তিনটিতে এবং বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত নেতারা একটি করে উপজেলায় জয়ী হয়েছেন।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. মমতাজুল ইসলাম মিন্টু মাছ প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৬৬ ভোট।
ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বাসুনিয়া। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনসুরুল ইসলাম দানু ছাতা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৩৯ ভোট।
ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৭১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ চৌধুরী মাছ প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ২৭৫ ভোট।
জলঢাকা উপজেলায় চেয়রম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা সৈয়দ আলী। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনসার আলী মিন্টু ছাতা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৬৪ ভোট।
কিশোরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের জাকির হোসেন বাবুল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৪ হাজার ৮২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রাশিদুল ইসলাম ছাতা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৭৯ ভোট।
সৈয়দপুর উপজেলায় বিএনপি নেতা অ্যাডভোকেট ওবায়দুর রহমান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ৮৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সিদ্দিকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭২২ ভোট।
রাত ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা একথা জানান।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এজে/এমএসবি/০৪০৪ ঘ.
bdnews24