নওগাঁ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ১১টি উপজেলার তিনটির ফলাফল পাওয়া গেছে। তিনটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা।
বদলগছি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আবু জাফর শফি মাহমুদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মোস্তফা অলি আহমেদ রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৩৪ ভোট।
ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দিলদার হোসেন। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৩০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মইন উদ্দিন চাকা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৩৫ ভোট।
পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তবিবুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা ছাতা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৫১ ভোট।
রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিব তালুকদার একথা জানান।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এজে/এমএসবি/০২৩৭ ঘ.
bdnews24