২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে আট উপজেলায় আ.লীগ নেতা জয়ী

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সবকটির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ নেতারা আটটিতে বিজয়ী হয়েছে। এছাড়া বিএনপি ও জাতীয় পার্টি দুটি করে এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন একটি উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 07:52 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সবকটির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ নেতারা আটটিতে বিজয়ী হয়েছে। এছাড়া বিএনপি ও জাতীয় পার্টি দুটি করে এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন একটি উপজেলায়। সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ডা. আব্দুল হাই ৫২ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন পেয়েছেন ৪৩ হাজার ৬৭৮ ভোট। মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. কামরুল আহসান শাহজাহান আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী সমর্থক সাহিদ ভূইয়া পেয়েছেন ১৫ হাজার ৮৮৫ ভোট। বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত একেএম শেখ নূরুন্নবী রিকশা প্রতীক নিয়ে ৪২ হাজার ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কাইয়ূম খান হেলাল পেয়েছেন ৩৪ হাজার ৬৩৯ ভোট। কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর হোসেন রিকশা প্রতীক নিয়ে ৩৭ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন খান পেয়েছেন ১৬ হাজার ৮৫৬ ভোট। ইটনা উপজেলায় বিএনপি সমর্থিত আমিনুল ইসলাম রতন কাপপিরিজ প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়মী লীগ নেতা চৌধুরী কামরুল হাসান পেয়েছেন ১২ হাজার ৮৫০ ভোট। ভৈরব উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক আহমেদ বুলবুল আনারস প্রতীক নিয়ে ৫৮ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মুজিবুর রহমান পেয়েছেন ২৭ হাজার ২০৫ ভোট। নিকলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. ইকবাল হোসেন আনারস প্রতীক নিয়ে ৩২ হাাজর ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিউর রহমান পেয়েছেন ১৯ হাজার ৫৪৯ ভোট। হোসেনপুর উপজেলায় জাতীয় পার্টির আব্দুল কাদির স্বপন ২৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. আইয়ূব আলী পেয়েছেন ২৪ হাজার ৮৪৬ ভোট। কটিয়াদী উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর ৬৩ হাজার ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মইনুজ্জামান অপু পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। করিমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. জনাবআলী ৫৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৮৮ ভোট। পাকুন্দিয়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম রেণু ৩৯ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. সোহরাব উদ্দিন পেয়েছেন ৩৮ হাজার ৬৭২ ভোট। তাড়াইল উপজেলায় জাতীয় পার্টির ইসরাত উদ্দিন আহমদ বাবুল ১২ হাজার ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একইদলের কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন পেয়েছেন ১১ হাজার ৬৬১ ভোট। এছাড়া অষ্টগ্রাম উপজেলায় বিএনপি সমর্থিত জহিরুল হক নসিম ১৬ হাজার ৫৭৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একইদলের কাজী মনসুরুল কাদের পেয়েছেন ১৫ হাজার ৩৩ ভোট। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। মোট ৪৮১টি উপজেলার মধ্যে গোলযোগের কারণে ভোটের দিন ৪টিতে এবং ভোটের আগেই দুটিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/