ঝিনাইদহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের পাঁচটি উপজেলার মধ্যে তিনটির ফলাফল পাওয়া গেছে। চেয়ারম্যান পদে এর সবকটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতারা।
মহেশপুর উপজেলায় ময়েজউদ্দিন হামিদ ৮৩ হাজার ৭ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আলী পেয়েছেন ৫৭ হাজার ৪৯৭ ভোট।
কালীগঞ্জ উপজেলায় ৯০ হাজার ৫১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার উল আজিম আনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হামিদুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ১১৯ ভোট।
কোটচাঁদপুর উপজেলায় বিজয়ী হয়েছেন নাসিরউদ্দিন কালু। তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৯৫ ভোট।
সদর, শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলায় ভোটগ্রহণ এখনও শেষ হয়নি।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০১২৫ ঘ.
bdnews24