২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের কালিয়ায় আ. লীগের বহিষ্কৃত নেতা জয়ী

নড়াইলের তিনটি উপজেলার সবকটিতে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। কালিয়া উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। লোহাগড়া ও সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 07:30 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নড়াইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের তিনটি উপজেলার সবকটিতে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। কালিয়া উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। লোহাগড়া ও সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। কালিয়ায় ৪০ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান শামীম রহমান। স্থানীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। শামীমের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কৃষক লীগ নেতা এসএম আবু সাঈদ পেয়েছেন ২৮ হাজার ২৪৯ ভোট। লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এসএমএ হান্নান। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৩৪ হাজার ৬১ ভোট। সদর উপজেলায় আওয়ামী লীগের শরীফ হুমায়ুন কবীর ৪৬ হাজার ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল কাদের শিকদার পেয়েছেন ৪১ হাজার ২৮১ ভোট। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০১৩০ ঘ.