২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর তিন উপজেলায় তিন দলের নেতা জয়ী

নীলফামারীর ছয়টি উপজেলার তিনটির ফলাফল পাওয়া গেছে। এর একটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও আরেকটিতে জামায়াতের নেতারা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 07:08 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নীলফামারী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ছয়টি উপজেলার তিনটির ফলাফল পাওয়া গেছে। এর একটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও আরেকটিতে জামায়াতের নেতারা জয়ী হয়েছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. মমতাজুল ইসলাম মিলু মাছ প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৬৬ ভোট। ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বাসুনিয়া। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনসুরুল ইসলাম দানু ছাতা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৩৯ ভোট। জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা সৈয়দ আলী। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনসার আলী মিন্টু ছাতা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৬৪ ভোট। রাত ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা একথা জানান। বাকি তিনটি উপজেলার ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এজে/এমএসবি/০১০৭ ঘ.