ভোলা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার ৭টি উপজেলার সবকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
ভোলা সদর: আওয়ামী লীগ নেতা ফজলুল কাদের মজনু মোল্লা (রিক্সা) এক লা ২৯ হাজার ২৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ইউনুছ (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ১ লাখা ৩২ হাজার ৬৫১ ভোট।
এখানে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মমতাজ বেগম (হাস)। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭২৭ ভোট।
দৌলতখান: আওয়ামী লীগ নেতা মামুন অর রশিদ বাবুল চৌধুরী (আনারস) ৩৮ হাজার ৫১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (মাছ) পেয়েছেন ১,৯২৬ ভোট।
এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল অদুদ হাওলাদার (ফুটবল)। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক (উড়োজাহাজ) পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইনুন নাহার রেনু বেগম (প্রজাপতি)। তিনি পেয়েছেন ২৭ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল রেখা (মোমবাতি) পেয়েছেন ১৩ হাজার ৫৯২ ভোট।
বোরহানউদ্দিন: আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন হায়দার (আনারস) ৫৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা আনোয়ার হোসেন ভূইয়া (রিক্সা) পেয়েছেন ৩ হাজার ৩০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকির হোসেন তালুকদার (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (তালা) পেয়েছেন ৬ হজার ১৫০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহফুজা আহছান (প্রজাপতি)। তিনি পেয়েছেন ২৮ হাজার ২১০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রকৃতি রানী দে (আম) পেয়েছেন ১৪ হাজার ৩৯৭ ভোট।
লালমোহন: বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম (রিক্সা)। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থীত গিয়াস উদ্দিন আহম্মেদ (ছাতা) পেয়েছেন ৩৭ হাজার ৩৪১ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম রিপন (ফুটবল)। তিনি পেয়েছেন ২৭ হাজার ৩৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম মিয়া (বই) পেয়েছেন ২২ হাজার ৭০৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন (চাবি)। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদাউস বেগম (হাস) পেয়েছেন ২৮,৫৭১ ভোট।
তজুমদ্দিন: আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন দুলাল (ছাতা) ৩৩ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান (চেয়ার) পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন দুলাল (তালা)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন ভূট্টু (বাঘ) পেয়েছেন ১ হাজার ১০৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসনা বেগম (আম)। তিনি পেয়েছেন ৩২ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিয়া বেগম (হাসঁ) পেয়েছেন ১ হাজার ৮২৭ ভোট।
চর ফ্যাশন: চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলাম (ছাতা)। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৮৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা মাকসুদুর রহমান মালতিয়া (রিক্সা) পেয়েছেন ১৪ হাজার ৪৬৪ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর শাহজী (ফুটবল)। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছাদেক মিয়া (উড়োজাহাজ) পেয়েছেন ১৩ হাজার ১১৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুন নেছা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনপুরা: চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নজির আহম্মেদ মিয়া (চেয়ার)। তিনি পেয়েছেন ১৫ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের শাহরিয়ার চৌধুরী দিপক (ছাতা) পেয়েছেন ১২ হাজার ৫৪৯ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল মতিন (তালা)। তিনি পেয়েছেন ১২ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারেফ হোসেন মজনু ফরাজী (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ২৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পারভীন আক্তার রেবু (হাস)। তিনি পেয়েছেন ২০ হাজার ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিলুফার চৌধুরী (মোমবাতি) পেয়েছেন ৬ হাজার ৪৬৫ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০০৫০ ঘ.
bdnews24