রংপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের আটটি উপজেলার দু'টির ফলাফল পাওয়া গেছে। দু'টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
বদরগঞ্জ উপজেলায় চেয়ার প্রতীকে ৫৮ হাজার ৮৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিশ্বনাথ সরকার বিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের আরেক নেতা ডিউক চৌধুরী। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৪৮ ভোট।
কাউনিয়া উপজেলায় মাছ প্রতীকে ৫২ হাজার ৫২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আনোয়ারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মাহাবুবুল আলম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৯৬১ ভোট
রাত পৌনে ১১টার দিকে উপজেলা দু'টির সহকারি রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল জানায়।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএইচবি/১১১১ ঘ.
bdnews24