২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের কচুয়ায় আ. লীগ নেতা চেয়ারম্যান

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম মাহফুজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ১২৭টি। তার প্রতীক ছিল দোয়াত কলম। মাহফুজুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৭৭৮ ভোট। তার প্রতীক ছিল মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

বাগেরহাট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম মাহফুজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ১২৭টি। তার প্রতীক ছিল দোয়াত কলম। মাহফুজুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৭৭৮ ভোট। তার প্রতীক ছিল মাছ। গণনা শেষে রাত সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। সদর, রামপাল, মংলা, মোড়েলগঞ্জ, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী ও শরণখোলায় ভোটগ্রহণ এখনও চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/২২৪৪ ঘ.