ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উপজেলা প্রশাসনে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার জন্যে সবাইকে ভোট দিতে যাওয়ার আমন্ত্রণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি ভোটারদের আশ্বাস দেন।
জাতিকে সিইসি বলেন, ''কোনো ধরনের প্রলোভন কিংবা প্ররোচণায় নয়-বরং ঠাণ্ডা মাথায় আপনাদের কাছের যোগ্য প্রার্থীকে আপনার ভোট প্রদান করবেন যাতে একটি দক্ষ, সৎ ও দায়িত্ববান উপজেলা প্রশাসন কায়েম হয়।''
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 'পর্যাপ্ত ব্যবস্থা' নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, '' অতীত অভিজ্ঞতার আলোকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত আশ্বাস দিতে পারি যে এ ধরণের হিংসাত্মক ঘটনা ঘটাবার কোন সুযোগ এবার নেই এবং সংশ্লিষ্ট সকলে এবার নির্দ্বিধায় ও নিঃসঙ্কোচে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।''
স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে এটিএম শামসুল হুদা বলেন, '' জনগণের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান স্তম্ভ
bdnews24