২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রভাবের কারণেই নির্বাচনী সংঘর্ষ হচ্ছে: সাখাওয়াত

রাজনৈতিক প্রভাব থাকার কারণেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে মনে করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, "উপজেলা নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচন কমিশনার চেয়ে বর্তমান সরকারের ভাবমুর্তি বাড়বে বেশি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কেরানীগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনৈতিক প্রভাব থাকার কারণেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে মনে করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, "উপজেলা নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচন কমিশনার চেয়ে বর্তমান সরকারের ভাবমুর্তি বাড়বে বেশি।" আগামী ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে রোববার দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, "জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে আচরণ বিধি বেশি লঙ্ঘিত হচ্ছে।" তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, কারো বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।" মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক মো. জিল্লার হোসেন, নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদসহ প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের ৩০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.