২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন সংসদে নাও যেতে পারে বিএনপি

সংসদ অধিবেশনের প্রথম দিন ২৫ জানুয়ারি বিএনপি সংসদে যোগ নাও দিতে পারে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এই ইঙ্গিত দিয়ে বলেন, ''১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে এদেশে বাকশাল কায়েম করা হয়েছিল। ওই দিনটি এ দেশের মানুষের কাছে কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশনের প্রথম দিন ২৫ জানুয়ারি বিএনপি সংসদে যোগ নাও দিতে পারে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এই ইঙ্গিত দিয়ে বলেন, ''১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে এদেশে বাকশাল কায়েম করা হয়েছিল। ওই দিনটি এ দেশের মানুষের কাছে কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। নবম সংসদের অধিবেশন কেনো ২৫ জানুয়ারি নির্ধারণ করা হলো, তা বোধগম্য নয় ?" প্রথম দিন তার দলের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, তবে তারা প্রথম অধিবেশনে যোগ দেবেন। মঙ্গলবার সকালে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাাহী কমিটির সদস্য ও অঙ্গসংগঠনের নেতাদের এক যৌথ সভায় দেলোয়ার একথা বলেন। সভায় ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৩ তম জ্ন্মবার্ষিকী পালনের সাপ্তাহব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে আছে, ১৮ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও পরদিন ১৯ জানুয়ারি সকাল ১০টায় শেরে বাংলা নগরে প্রয়াত নেতা কবরে পুষ্পমাল্য অর্পণ। সেইদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচিও রাখা হয়েছে। দেলোয়ার জানান, বর্তমান প্রেক্ষাপটে এবারে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে ও জেলা-উপজেলায় বিভিন্ন অঙ্গসংগঠনের আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে জিয়ার আদর্শ তুলে ধরা হবে বলে। এক প্রশ্নের জবাবে এবার সাংসদ নির্বাচিত হতে ব্যর্থ সাবেক চিফ হুইপ দেলোয়ার বলেন,'' আওয়ামী লীগের মতো আমরা সংসদ বর্জনের সংস্কৃতিতে বিশ্বাস করি না। বিএনপি নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে। বিরোধী দল হিসেবে আমরা সংসদে থাকতে চাই। সেজন্য সংসদে বিরোধী দলের থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে মহাজোট তথা সরকারি দলকেই।" ২৯ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ পুনরাবৃত্তি তিনি বলেন , ''ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। কেবল তাই নয়, নির্বাচন পরবর্তি সময়ে যেভাবে সরকারি দলের সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন করেছে, তা দেশবাসী জানে। এ অবস্থা প্রতিনিয়তই চলছে।'' দেলোয়ার আওয়ামী লীগের দিনবদলের শ্লোগানের সমালোচনা করে বলেন, ''দেশবাসী মনে করে- দিন বদল মানে এই নয়, দিন সবই তাদের হয়ে গেছে। আওয়ামী লীগের মন-মানসিকতা ও চরিত্রের পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। নেতিবাচক রাজনীতির অবসান চায়। '' নোয়াখালী-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বিজয়ের কথা তুলে ধরে তিনি বলেন,'' এবার তারা (সরকারি দল) কারচুপি করতে পারেনি। এরকম নির্বাচন আগে হলে আমাদের দিকেই ফলাফল আসত। '' খোন্দকার দেলোয়ারেরর সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সহসভাপতি অধ্যাপক সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সেলিমা রহমান, অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান পটল, আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, ফাহিমা হোসাইন জুবলি, শামসুজ্জামান দুদুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫২৭ ঘ.