২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের প্রতিশ্র"তি আ.লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

ক্ষমতায় গেলে বিনামূল্যে সার বিতরণ ও ১০ টাকা কেজি দরে চাল বিক্রির প্রতিশ্র"তি দেওয়ার কথা এবার নাকচ করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, 'অন্যের প্রতিশ্র"তি' আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্ষমতায় গেলে বিনামূল্যে সার বিতরণ ও ১০ টাকা কেজি দরে চাল বিক্রির প্রতিশ্র"তি দেওয়ার কথা এবার নাকচ করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, 'অন্যের প্রতিশ্র"তি' আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মতিয়া চৌধুরী বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিনামূল্যে সার বিতরণ এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কথা কোথাও বলা হয়নি। আমাদের নির্বাচনী ইস্তেহারেও এ ধরনের কথা নেই।" রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে মতিয়া চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচনে মহাজোটের বিজয়ের পর থেকে বিএনপি দাবি করে আসছে- আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্র"তিতে বিনামূল্যে সার বিতরণ এবং ১০টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলেছে। তারা এখন সে কথিত প্রতিশ্র"তি পূরণের দাবি করছে। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী অভিযোগ করেন, "যারা এসব কথা বলেন তারা তাদের কথা আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কেউ এটা প্রমাণ করতে পারলে আমরা তা মাথা পেতে নেব।" কয়েকদিন আগে দলের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুলও বিশেষ করে এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। মতিয়া চৌধুরী আরও বলেন, "সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী বোরো মৌসুমে নির্ধারিত সময়ে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।" সরকার এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে মন্ত্রী পরিষদ বিভাগের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এএল/এসকে/২০০৯ঘ.