২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন চট্টগ্রামের মন্ত্রী ও সাংসদরা

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বৃহত্তর চট্টগ্রাম থেকে নির্বাচিত মহাজোটের মন্ত্রী ও সাংসদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বৃহত্তর চট্টগ্রাম থেকে নির্বাচিত মহাজোটের মন্ত্রী ও সাংসদরা। তারা চট্টগ্রামের উন্নয়নের জন্য সব ধরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিশ্র"তি বাস্তবায়নের মধ্য দিয়ে গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর আশ্বাসও দেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার বিকালে লালদীঘি ময়দানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় চট্টগ্রাম থেকে নির্বাচিত ১০ জন জনপ্রতিনিধি এ অঙ্গীকার করেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন অঞ্চলে মহাজোটের তিন মন্ত্রী ও সাত সাংসদ। তবে স্থানীয় পত্রিকার বিজ্ঞাপনে ও মাইকিং করে বৃহত্তর চট্টগ্রামের চারজন মন্ত্রী ও বারো জন সাংসদের উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। মহাজোট ক্ষমতায় আসার পর এটিই ছিল আওয়ামী লীগের প্রথম বড় কোন জনসভা। দলের বিজয়ের প্রেক্ষাপটে এ সভায় একপ্রকার উৎসবের আমেজ ছিল। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমীন বলেন, "মহাজোটের বিশাল বিজয়ে আনন্দে ভাসলে চলবে না। সতর্ক থেকে কাজের মধ্য দিয়ে দিন বদলের সনদ বাস্তবায়ন করে সারাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে সে আনন্দ পৌঁছে দিতে হবে।" তিনি আরো বলেন, "যার অবস্থান যেখানে হোক না কেন, চট্টগ্রামের উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।" চট্টগ্রামে সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের কোন স্থান হবে না বলে সাবধান করে দেন মন্ত্রী। বিশেষ অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়