২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোটা দেশের সুষম উন্নয়নে কাজ করব আমরা: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সুষম উন্নয়নে কাজ করবে। এক্ষেত্রে কোনও এলাকা বঞ্চিত হবে না। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্সে স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সুষম উন্নয়নে কাজ করবে। এক্ষেত্রে কোনও এলাকা বঞ্চিত হবে না। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্সে স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুই দিন পর শুক্রবার সকালে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন নতুন মন্ত্রিসভার ১৩ সদস্য। বিকালে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, "আমি প্রধানমন্ত্রী হিসেবেই শুধু দায়িত্ব নিইনি, দেশের সেবক হিসেবেও দায়িত্ব নিয়েছি।" মহাজোট সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনও এলাকাকে বঞ্চিত করবে না জানিয়ে হাসিনা বলেন, "যেখানে আসন পাইনি, যেখানে আসন পেয়েছি- সব এলাকার উন্নয়নই আমরা করব। গোটা দেশে সুষম উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করে যাবে।" তিনি বলেন, " জনগণ যে গুরুদায়িত্ব দিয়েছে, তা আমরা সুষ্ঠুভাবে পালন করতে চাই।" এর আগে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধুর মাজারে পৌঁছলে তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। প্রথামত বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, জামাতা খন্দকার মাশরুর রহমান, রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি, ববির স্ত্রী পেপ্পি সিদ্দিকী, রেহানার মেয়ে টিউলিপ ও রূপন্তীসহ পরিবারের সদস্যদের নিয়ে মাজারের বেদীর সামনে দাঁড়িয়ে মোনাজাত করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়