ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিলেট, কুষ্টিয়াসহ সারাদেশে চারদলীয় জোটের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ অভিযোগ করে তিনি বলেন, "প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। থানায় গেলেও কোনো প্রতিকার পাওয়া যায় না।"
রিজভী বলেন, "সরকারের মন্ত্রীরা বলছেন, কোথাও কোনো হামলা হচ্ছে না। অথচ প্রতিদিনই স্থানীয় নেতা-কর্মীরা খবর দিচ্ছে- তারা এলাকায় থাকতে পারছেন না। তাদের পরিবার-পরিজনকে হুমকি দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/২২৩৮ঘ.
bdnews24