২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মন্ত্রিসভার প্রথম বৈঠকের আলোচ্য আইন-শৃঙ্খলা ও কৃষি

শেখ হাসিনার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন এবং বিপনন বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকছে। সন্ধ্যা ৭টায় এ বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন এবং বিপনন বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকছে। সন্ধ্যা ৭টায় এ বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠকের আলোচ্যসূচিতে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নিরাপত্তার বিষয়টিও রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," প্রধানমন্ত্রী মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে অনানুষ্ঠানিক বৈঠক বসবেন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এসএম/জিএনএ/১৫৪৫ ঘ.