২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের অপেক্ষায় নতুন মন্ত্রিসভা

শপথ নেওয়ার অপেক্ষায় এখন বঙ্গভবনে রয়েছেন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা। একটি পরই রাষ্ট্রপতি তাদের শপথ করাবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ নেওয়ার অপেক্ষায় এখন বঙ্গভবনে রয়েছেন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা। একটি পরই রাষ্ট্রপতি তাদের শপথ করাবেন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা না পাওয়া গেলেও দরবার হলে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩১টি চেয়ার রাখা হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এহসানুল হক বাবু। এছাড়া দরবার হলের মাঝে একটি চেয়ার এবং তার সামনে একটি টেবিল রয়েছে। ওই চেয়ারে রাষ্ট্রপতি বসবেন বলে জানিয়েছেন বঙ্গভবনের প্রটোকল কর্মকর্তা রুবাইয়াত-ই-আশিক। রাষ্ট্রপতির চেয়ারের পাশে রয়েছে আরেকটি চেয়ার। শপথ নেওয়ার পর ওই চেয়ারে প্রধানমন্ত্রী বসবেন বলে প্রটোকল কর্মকর্তা জানান। মন্ত্রিসভার তালিকা সম্বলিত ফাইল নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ বিকালেই বঙ্গভবনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আহমেদ দীপু জানান, শপথ অনুষ্ঠানে অতিথির আসনগুলোর মধ্যে প্রথম সারিতে উপদেষ্টা হাসান আরিফ, আনোয়ারুল ইকবাল, এম এ মতিনের আসন রয়েছে। এর বাম দিকের সোফায় বসবেন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এইচএম এরশাদ। সাবেক রাষ্ট্রপতিদের পাশে স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, রাষ্ট্রপতির স্ত্রী আনোয়ারা বেগম, প্রধান উপদেষ্টার স্ত্রী নীনা আহমদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বসবেন। প্রধান উপদেষ্টার পাশের আসনটি নতুন প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রয়েছে। প্রথম সারিতে এর পরের আসনগুলোতে বসবেন ড. ওয়াজেদ মিয়া, শেখ রেহানা, প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন, সংসদ সদস্য জিল্লুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, অর্থ উপদেষ্টা মির্জ্জা অজিজুল ইসলাম, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, কৃষি উপদেষ্টা সিএস করিম, খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী। দ্বিতীয় সারিতে আসন রয়েছে প্রধানমন্ত্রীর পরিবার বর্গের জন্য। এর পাশের আসনে বসবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। রাষ্ট্রপতি সোমবার দুপুরে সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশে দুই বছরের বেশি সময় পর নির্বাচিত সরকার অধিষ্ঠিত হচ্ছে। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। নিয়ম অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। তারা ইতোমধ্যে শপথ অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে এক হাজারের মত চিঠি দেয়। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রধান, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সব সচিব, জেনারেল মইন উ আহমেদসহ তিন বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, নির্বাচন কমিশন, পিএসসি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, জাতীয় অধ্যাপক, সব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক প্রমুখ। বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি স