২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ কর্মী খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইকবাল হোসেন (২২) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার ভাট্রা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

লক্ষ্মীপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইকবাল হোসেন (২২) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার ভাট্রা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, সংসদ নির্বাচনে ইকবাল মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মোহাম্মদ শাহজাহানের পক্ষে কাজ করেন। তাদের অভিযোগ, ভাট্টা গ্রামের মফিজ মিয়ার ছেলে যুবলীগ কর্মী ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইকবাল অন্যান্য দিনের মতো সোমবার রাত ৮টার দিকে ভাট্রা বাজারের বেলালের ওয়ার্কসপ থেকে কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। রাতে তার সন্ধান পায়নি স্বজনরা। মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ি থেকে প্রায় ৫শ' গজ দূরে পুকুরের মধ্যে ইকবালের লাশ দেখতে পায়।" তিনি বলেন, "খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবালের লাশ উদ্ধার করে। তাকে শ্বাস রোধ করে হত্যার দাগ তার গলায় রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫২ ঘ.