২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে ছয়জন আহত

পৌর ও কলেজ শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

কিশোরগঞ্জ, জানুয়ারী ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌর ও কলেজ শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর ১২টার দিকে বাজিতপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পৌর ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম হাসানের নেতৃত্বে একদল ছাত্র সশস্ত্র অবস্থায় কলেজে প্রবেশ করলে কলেজ ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ সেলিমের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্র"পের ছয়জন আহত হন। এরা হলেন- আরজ আলী, মাসুদ মিয়া, জাহাঙ্গীর আলম, আলমগীর মিয়া, কামরুল মিয়া ও জাহিদ। এরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার ইমতিয়াজ আহমেদ সেলিমের সমর্থকদের হামলায় মাহবুবুল আলম হাসান গ্র"পের সমর্থক মো. ফয়সাল গুরুতর আহত হয়। আহত ফয়সাল বর্তমানে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.