২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে মালদ্বীপের রাষ্ট্রপতি নাসির ও দেবগৌড়ার অভিনন্দন

নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাসির ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাসির ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের রাষ্ট্রপতি তার অভিনন্দন বার্তায় বলেন, "এই বিপুল বিজয়ের মাধ্যমে জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছে।" বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এইচডি দেবগৌড়া তার অভিনন্দন বার্তায় বলেন, "আওয়ামী লীগের এই বিজয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেয় যা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নির্মাণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল।" বার্তায় উভয়েই শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২১১৭ঘ.