২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের উচিত নির্বাচিত সরকারকে সহযোগিতা করা: মান্নান ভূঁইয়া

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, বিরোধী দলের উচিত জনগণের নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি পাঁচ দফা 'সুপারিশও' করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, বিরোধী দলের উচিত জনগণের নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি পাঁচ দফা 'সুপারিশও' করেছেন তিনি। বৃহস্পতিবার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের কাছে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় মান্নান ভূঁইয়া এসব সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো- জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করা; বিরোধী দলকে সংসদে কথা বলার বেশি সুযোগ দেওয়া; সংসদীয় কমিটিগুলো দ্রুত গঠন করা; সংসদীয় কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের নিয়োগ দেওয়া; বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। 'সংস্কারপন্থী' অবস্থান নেওয়ার জন্য দল থেকে বহি