২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলীয় জোটে যোগ দিতে চায় জাগপা ও এনপিপি

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। অপেক্ষাকৃত পেছনের সারির দল দুটির নেতারা রোববার বিকেলে ইস্কাটনে বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে এ আগ্রহের কথা জানান। খালেদা জিয়া তাদের জানান, ঈদের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। জাতীয় ইমাম সমিতির নেতারাও স