২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার শুক্রবার

কূটনীতিকদের সম্মানে শুক্রবার হোটেল র‌্যাডিসনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিকদের সম্মানে শুক্রবার হোটেল র‌্যাডিসনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রধানসহ ৬০ জন কূটনীতিককে দাওয়াত দেওয়া হয়েছে। ইফতার অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফূল ইসলাম বলেন, "পাকিস্তানের ইসলামাবাদে হোটেল ম্যারিয়টে বোমা হামলা এবং দিল্লিতে সিরিজ বোমা হামলার পর এ ধরণের অনুষ্ঠানে কুটনীতিকদের নিরাপত্তার বিষয়টি হালকা করে দেখা ঠিক হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এমএইচবি/১৯৪৩ ঘ.