২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাল থেকেই নির্বাচনী কার্যক্রম : স্বাগত জানিয়ে সৈয়দ আশরাফ

নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভাষণের পর শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আশরাফ তার অভিমত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ভাষণের পর শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আশরাফ তার অভিমত দেন। আশরাফের এ প্রতিক্রিয়া ভাষণের পর পর ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ নেতা জিল্লুর রহমানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে লক্ষ্যণীয়ভাবে আলাদা। জিল্লুর জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা না দেওয়া ও পর পর দুই নির্বাচনে গোলযোগের আশঙ্কা প্রকাশ করে একে 'শুভঙ্করের ফাঁকি' বলে আখ্যায়িত করেছিলেন। জিল্লুর তখন আরও জানান, রোববার সকালে তার গুলশানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর জরুরি বৈঠকের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। অন্যদিকে এর কিছু সময় পর দেওয়া প্রতিক্রিয়ায় নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, রোববার থেকেই তার দলের নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে। সৈয়দ আশরাফ বলেন, "আমরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানাই। জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় সৃষ্টি হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সে সংশয় কেটে গেছে। আমাদের আর জাতীয় নির্বাচন নিয়ে কোনও সংশয় থাকবে না।" আশরাফ মন্তব্য করেন, সংসদ নির্বাচন পরে করার জন্য আওয়ামী লীগ যে বক্তব্য দিয়ে আসছিল প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে তার যৌক্তিকতা প্রমাণ হয়েছে। তারিখ ঘোষণা করায় সৈয়দ আশরাফ নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে বলেন, "কাল (রোববার) থেকেই আমাদের (আওয়ামী লীগের) নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।" এর আগে প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার বাসভবনে দেওয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে খুবই ভাল লেগেছে। কিন্তু এই ভাষণে শুভঙ্করের ফাঁকি রয়েছে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন অবাধ হবে না। বিশৃঙ্খলার সৃষ্টি হবে। শান্তি বিঘি