২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির প্রশ্নে কোন ছাড় দেওয়া হবে না: জিল্লুর

শেখ হাসিনার মুক্তির দাবি থেকে আওয়ামী লীগ সরে আসবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আবারো দাবি জানান তিনি। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির দাবি থেকে আওয়ামী লীগ সরে আসবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আবারো দাবি জানান তিনি। (সমন্বিত) জিল্লুর রহমান বলেন, "আমরা আমাদের দাবি থেকে এক ইঞ্চিও নড়বো না। আপনারা অতীত থেকে শিক্ষা নিয়ে সবার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমাদের নেত্রীকে মুক্তি দিন।" শনিবার রাজধানীর একটি হোটেল ঢাকা মহানগর আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে জিল্লুর রহমান এ কথা বলেন। তিনি জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের 'তামাশা' না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফূল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী প্রমুখ। এদিকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার নীতি নির্ধারণী সম্মেলন করতে চাইলে আগে শেখ হাসিনার সব মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ। শনিবার দুপুরে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত এক সভায় তিনি বলেন, "পলিসি সামিট করতে হলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা আগে প্রত্যাহার করতে হবে।" শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক মির্জা আজমের মুক্তির দাবিতে মহানগর নাট্যমঞ্চে এ সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামও সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০৪৭ঘ.