ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে খুবই ভাল লেগেছে। কিন্তু এই ভাষণে শুভঙ্করের ফাঁকি রয়েছে।"
প্রধান উপদেষ্টার ভাষণ টিভি-রেডিওতে প্রচারিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান তার গুলশানের বাসায় একথা বলেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন অবাধ হবে না। বিশৃঙ্খলার সৃষ্টি হবে। শান্তি বিঘি
bdnews24