২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে হাসিনার বৈঠক

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 06:17 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। আবুল কালাম আজাদ বলেন, "শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইসাবেলা গেরেরো ও দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় তার সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয়ও ছিলেন।" মঙ্গলবার বিকেল ৫টা থেকে দুঘন্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে হাসিনার তথ্য সচিব জানিয়েছেন। শেখ হাসিনা সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কয়েক সপ্তাহের মধ্যে তার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/১২১১ঘ.