২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু বিএনপি নয়, জোটের সবাইকে সংলাপে ডাকুন : চার দল

'অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে' কেবল বিএনপি নয়, শরীক দলগুলোর সঙ্গেও সংলাপ অনুষ্ঠানের জন্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন চার দলীয় জোটের শীর্ষ নেতারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে' কেবল বিএনপি নয়, শরীক দলগুলোর সঙ্গেও সংলাপ অনুষ্ঠানের জন্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন চার দলীয় জোটের শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে জোটের প্রধান দল বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে শীর্ষস্থানীয় জোট নেতাদের গুরুত্বপূর্ণ এক বৈঠকের পরে খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহার ও প্রথমে সংসদ নির্বাচনের দাবিও জানানো হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। ইস্কাটন গার্ডেনে বিএনপিপন্থী হিসাবে পরিচিত সাংবাদিক শফিক রেহমানের বাসায় সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চার দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের এ বৈঠক হয়। বৈঠকে জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মাওলানা মহিউদ্দীন খান অংশ নেন। ইফতারের আগ পর্যন্ত বৈঠক চলবে বলে ধারণা করা হলেও তা কিছু আগেই শেষ হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক কৌতুহলী নেতাকর্মী বৈঠকস্থলের বাইরে সমবেত হন। বৈঠকটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হওয়ার কথা থাকলেও সোমবার রাতে স্থান পরিবর্তন করে 'যায় যায় দিন' এর সাবেক সম্পাদক ও খালেদা জিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত শফিক রেহমানের বাড়িকে বৈঠকস্থল হিসাবে নির্ধারণ করা হয়। সোয়া ৩টার দিকে খালেদা জিয়া ওই বাড়িতে পৌঁছলে শফিক রেহমান ও তার স্ত্রী তালেয়া রেহমান ফুল দিয়ে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানান। পরে বাড়ির নিচ তলার একটি কক্ষে বৈঠকে বসেন চার দলের শীর্ষ নেতারা। ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ বিদেশে থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি। দুই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন,'' সর্বাগ্রে সুষ্ঠু ও অর্থবহ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জোট অতীতে সংলাপে আগ্রহ প্রকাশ করেছে, এখনো করছে। চার দলীয় জোটের এ সভা শরিকদেরও সংলাপ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানোর সুপারিশ করছে। এ সভা সংলাপে তাদের (শরিক দল) বাদ দেওয়াকে সমীচীন মনে করে না।'' এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ''শরিকদের বাদ দিয়ে কেবল আমাদের সংলাপে ডাকলে হবে না। স