২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে আলোচনা ও রোববারের মধ্যে সংলাপ ভেবে দেখবেন খালেদা

সরকারের সঙ্গে রোববারের মধ্যে সংলাপের বসার প্রস্তাব খালেদা জিয়া বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনিসহ চার উপদেষ্টা শুক্রবার রাতে খালেদার সঙ্গে তার মইনুল সড়কে বাসায় প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় ১০মিনিট কথা বলেন। শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে আলোচনায় বসার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন খালেদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 08:38 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোববারের মধ্যে সংলাপে বসার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছে সরকার। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, খালেদা জিয়া দ্রুত সংলাপে বসার ব্যাপারে একমত হয়েছেন এবং দলের নেতাদের সঙ্গে আলোচনা করে রোববারের মধ্যে সংলাপ অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্র"তি দিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে আলোচনায় বসার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন খালেদা। হোসেন জিল্লুরসহ সরকারের চারজন উপদেষ্টা শুক্রবার রাতে খালেদার সঙ্গে তার মইনুল সড়কে বাসায় প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে টেলিফোনে প্রায় ১০ মিনিট কথা বলেন। রাত পৌনে ১০টা থেকে ১১টা ৪০ পর্যন্ত খালেদা জিয়ার বাসায় বৈঠকের পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বনানী ডিওএইচএস কমিনিউনিটি সেন্টারে আসেন। সেখানে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান হোসেন জিল্লুর। তিনি বলেন, "আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী রোববারের মধ্যে সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করেছি। সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ আগেই দেওয়া হয়েছে। তিনিও দ্রুত সংলাপের বসার ব্যাপারে সম্মত হয়েছেন। খালেদা জিয়া বলেছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে বিএনপির সিদ্ধান্তআমাদের জানাবেন।" বাণিজ্য উপদেষ্টা জানান, সংলাপের জন্য বিএনপির একটি প্রতিনিধি দল তৈরি করে দিতে খালেদা জিয়াকে অনুরোধ করা হয়েছে। অন্য দলগুলোর সঙ্গে সংলাপের সময়ও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে বসানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার প্রতিশ্র"তির কথা স্মরণ করিয়ে দিয়ে হোসেন জিল্লুর বলেন, "এ বিষয়েও খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তার মনোভাব ইতিবাচক।" বৈঠক ফলপ্রসু ও সফল হয়েছে জানিয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেন, "ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের সময়সূচি, নির্বাচনোত্তর রাজনৈতিক