২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির শোকরানা সভায় দুই গ্র"পের হাতাহাতি

খালেদা জিয়ার মুুক্তিতে চট্টগ্রামে বিএনপির শোকরানা সভায় দুই গ্র"পের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কাজীর দেউড়ী এলাকায় মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে সংস্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত দুই গ্র"পের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়ার মুুক্তিতে চট্টগ্রামে বিএনপির শোকরানা সভায় দুই গ্র"পের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কাজীর দেউড়ী এলাকায় মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে সংস্কারপন্থী ও খালেদাপন্থী হিসেবে পরিচিত দুই গ্র"পের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে সভাশেষ করে বিএনপি কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা করে। এতে দলের ১০ জন কর্মী কমবেশি আহত হয়েছেন বলে বিএনপির কর্মীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কাজীর দেউড়ী কার্যালয়ে বিকাল তিনটার দিকে শোকরানা সভার আয়োজন করা হয়। সভা চলাকালে পেছন থেকে কয়েক জন কর্মী সংস্কার পন্থীদের উচ্চস্বরে 'দালাল' ও 'সুবিধাবাদী' বলেন। তারা সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি নেতা নোমানের অনুসারীদের সংস্কারপন্থী বলে আখ্যায়িত করে তাদের কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলেন। এসময় নোমানের অনুসারীরা পাল্টা গালিগালাজ করতে শুরু করেন। এ নিয়ে দু'পক্ষের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সভায় উপস্থিত থাকা ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভা চলাকালে এতদিন নির্যাতিত বেশ কিছু কর্মী বিতর্কিত ও সংস্কারপন্থীদের উপস্থিত দেখে গালিগালাজ ও তিরস্কার করতে শুরু করেন। এসময় উভয় পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।" তিনি এ ঘটনার জন্য 'সুবিধাবাদীদের' দায়ী করেন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এ ঘটনার জন্য নাজিমুর রহমানকে পাল্টা দায়ী করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাজিমুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী সভা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে অন্যরা বাধা দেয়। এতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।" মোহাম্মদ আলী দাবি করেন, তার পক্ষের নেতা কর্মীরা সংস্কারপন্থী নয়। বরং বিএনপির একনিষ্ঠ কর্মী ও খালেদা জিয়ার অনুসারী বলে তিনি করেন। তিনি বলেন, "নাজিমুর রহমানকে এতদিন মাঠে ময়দানে দেখা যায়নি। সালাহউদ্দিন কাদের চৌধুরীর গ্র"পে যোগ দেওয়ার পর তিনি প্রচারে আসার জন্য এসব করছেন।" বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে শোকরানা সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী, বিএনপি নেতা শামসুল আলম, এম এ সবুর, এরশাদ উল্লাহ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাবেক ভিপি নাজিম উদ্দিন, ডা. শাহাদত হোসেন প্রমুখ। সভা শেষে নেতাকর্মীদের একটি অংশ রাস্তা নেমে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় অন্তত ১০জন কমবেশি আহত হয়েছেন বলে নাজিমুর রহমান দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএইচবি/১৯২৫ ঘ.