২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চার মেয়রই আগে জাতীয় নির্বাচন চান

স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত- এ মন্তব্য করে চার সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়ররা বলেছেন, তারা নির্বাচিত সরকারের অধীনে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত- এ মন্তব্য করে চার সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়ররা বলেছেন, তারা নির্বাচিত সরকারের অধীনে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়ররা সাংবাদিকদের এ কথা বলেন। তবে স্থানীয় নির্বাচনের ব্যাপারে তাদের ইচ্ছার বিরোধীতা করে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, "জনগণ স্থানীয় নির্বাচন আগে চায়।" আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সম্মেলন কক্ষে নবনির্বাচিত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মেয়রদের শপথ করান। কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। গত ৪ আগস্টের নির্বাচনে তারা মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হন। নব নির্বাচিত চার মেয়র আওয়ামী লীগ নেতা হলেও আইনি বাধ্যবাধকতার কারণে দলীয় পদ ছেড়েই তারা শপথ নিয়েছেন। রাজশাহীর মেয়র হিসেবে শপথ নেওয়ার আগে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, "সবাই আগে জাতীয় নির্বাচন চাচ্ছে। তাই জাতীয় নির্বাচন আগে হওয়াই বাঞ্ছনীয়।" তিনি বলেন, "আমরা রাজনৈতিক সরকারই চাইব। কারণ রাজনৈতিক সরকারের অধীনেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করব।" খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকও বলেন, "জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি সরকারের শ্রদ্ধাশীল হওয়া উচিত। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তার আগে অন্য কোনও নির্বাচন করার যুক্তি নেই।" বরিশালের মেয়র শওকত হোসেন হিরণও বলেন, "উপজেলা নির্বাচন পরে হওয়াই ভালো। আর নির্বাচিত সরকার থাকলেই কাজ করতে সুবিধা।" সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, "আমরা চাই, প্রতিটি নির্বাচন হোক। তবে আমার মনে হচ্ছে, মানুষ এখন জাতীয় নির্বাচনের জন্যই অধীর আগ্রহে আছে। তাই জাতীয় নির্বাচন আগে করে পরে অন্য নির্বাচন করা যেতে পারে।" কাজ করার সুবিধার জন্য নির্বাচিত সরকার বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। সদ্য কারামুক্ত কামরান বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেষ হবে বলে আশা করি।" দুর্নীতির মামলায় অভিযুক্ত কামরান কারাগার থেকেই নির্বাচন করেন। স